বুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তারিখ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি এক বৈঠকে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২০ ও ২১ অক্টোবর প্রাক-নির্বাচনী (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর।
এর আগে গত ২ সেপ্টেম্বর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে আগামী ২০ ও ২১ অক্টোবর বুয়েটের প্রাথমিক বাছাই ও ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ওই সময় দেশের মহামারি পরিস্থিতির অবনতি হলে এবং লকডাউন বিবেচনায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বুয়েট কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে তখন বলা হয়।
সম্প্রতি সংক্রমণের হার কমে আসায় অধিকাংশ বিশ্ববিদ্যালয় অক্টোবরে ২০২০-২১ শিক্ষাবর্ষের পিছিয়ে যাওয়া ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে।
মহামারীকালে এবার জেএসসি ও এসএসসির গড় ফলেরভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করায় ভর্তির পদ্ধতিতে পরিবর্তন আনে বুয়েট। যোগ্যদের বাছাই করতে দুই ধাপে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রাক-নির্বাচনী পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছয় হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষার জন্য বেছে নেওয়া হবে।
চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মোট ১ হাজার ২১৫ আসনে ভর্তি করা হবে।
উল্লেখ্য, গত ২২ জুন একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনির্দিষ্টকালের জন্য নিজেদের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করে বুয়েট।
গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এ পর্যন্ত গত ১৭ মাসে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়। করোনা সংক্রমণ অব্যাহত থাকায় সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান সাধারণ ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।
Related News
১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বন্যা পরিস্থিতি বিবেচনায় ডিসিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী ১৬ জুলাইRead More
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বোর্ডের শনিবারের (১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করাRead More



Comments are Closed