সিলেটে ৪ রেস্টুরেন্ট ও ফাস্টফুডে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজারস্থ বহুল পরিচিত পড়শী, পাকশীসহ ৩ রেস্টুরেন্ট ও একটি ফাস্ট ফুডের দোকানে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে যৌথ উদ্যোগে এই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
র্যাব জানায়, মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নানা অভিযোগে নগরীর বন্দরবাজারের সিটি হার্ট রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, পড়শী রেস্টুরেন্টকে ৭৫ হাজার টাকা, পাকশী রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা ও হট ফুডকে ৪০ হাজার টাকাসহ মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এই চার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর মেজর মাহফুজুর রহমান, সিনিয়র এএসপি লুৎফুর রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।
সারা দেশে একযোগে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-৯ সিলেটেও এ অভিযান চালায়।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed