কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিক যুবকের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এক চা শ্রমিক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বরুন কন্দ (২৫) সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের ফাঁড়ি কুরঞ্জি চা বাগানের চা শ্রমিক।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় প্রচন্ড বৃষ্টিপাতের সময় সৃষ্ট বজ্রপাতে এ ঘটনাটি ঘটে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান জানান, মঙ্গলবার প্রচন্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাতও হয়েছে। তখন কুরঞ্জি চা বাগানের শ্রমিক বরুন কন্দ লাকড়ি সংগ্রহ করার কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্ঘটনা বিধায় লাশের ময়নাতদন্ত করা হয়নি।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed