কমলগঞ্জে দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যাকাত বোর্ডের অর্থায়নে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী ৯ জন দু:স্থ ও হতদরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনের আয়োজনে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আলোচনা সভা শেষে প্রশিক্ষণ সমাপ্তকারী মহিলাদের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
শমশেরনগর ইসলামিক মিশন এর প্রধান ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হকের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের পরিচালনায় যাকাত বোর্ড কর্তৃক ২০১৯-২০২০ অর্থ বছরের সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণী আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউপি সদস্য রায়হান ফারুক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতির সহ-সাধারন সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ। বক্তব্য রাখেন প্রশিক্ষক মো. আব্দুল খালিক।
আলোচনা সভা শেষে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী ৯ জন দু:স্থ ও হতদরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed