রমজান-রূপজান বাগেরখাল একাডেমীর গেইট উদ্বোধন
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রমজান-রূপজান বাগেরখাল একাডেমী (স্কুল এন্ড কলেজ) নব নির্মিত গেইটের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুল এন্ড কলেজের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি ও ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রফিক আহমদ ৷ সুদীর্ঘ দিন হতে ফতেপুর ইউপির প্রাকৃতিক মনোরম পরিবেশে এবং অত্র অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান হয়ে রমজান রূপজান বাগেরখাল একাডেমী (স্কুল এন্ড কলেজ) শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে ৷ উপজেলা অন্যান্য শিক্ষা প্রতিষ্টানের সাথে সমান ভাবে পাল্লা দিয়ে বার বার উপজেলা প্রথম সারীর তালিকায় নিজের অবস্থান ধরে রাখছে ৷ প্রতিষ্টানটির প্রবেশ পথে গেইট না থাকায় পরিচিতি ফুটে উঠছে না ৷
প্রতিষ্টানটির পরিচিতি তুলে ধরার জন্য বর্তমান পরিচালানা কমিটির সভাপতি, আজীবন দাতা সদস্য, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, দানশীল ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষানুরাগী মো. রফিক আহমদ নিজ অর্থায়নে ২ লক্ষ টাকা ব্যয়ে প্রবেশ পথে গেইট নির্মাণ সম্পন্ন করেন৷
৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় তিনি নিজেই আনুষ্ঠানিক ভাবে রমজান-রূপজান বাগেরখাল একাডেমী (স্কুল এন্ড কলেজ) নব নির্মিত গেইটের ফিতা কেটে আনুষ্টানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অধক্ষ্য মো. সিরাজুল ইসলাম, হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, ফয়জুল হক, ইলিয়াছ আহমদ, আহমদ আলী, আবুল মিয়া, সামছুল আজাদ প্রমুখ।
মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন শেষ হয়। পরিচালনা কমিটির সভাপতি মো. রফিক আহমদ বলেন, আমি প্রতিষ্টানটির পরিচিতিটা তুলে ধরার চেষ্টা করছি মাত্র ৷ তবে যতদিন বেঁচে থাকব সমাজে সুশিক্ষার আলো ছড়ানো এসকল প্রতিষ্টানে নিরলস ভাবে কাজ করে যাব।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed