Main Menu

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত হতে কানাইঘাটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া লেগুনা করগ্রাম এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনার কবলে পড়ে। রোববার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

এতে লেগুনার যাত্রী মাছ ব্যবসায়ী দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্দুল খালিক (৩১) গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টায় তিনি সারা যান।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম দস্তগীর আহমদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেটে প্রেরণ করেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

Share





Related News

Comments are Closed