Main Menu

জৈন্তাপুরে ৩দিন ধরে গৃহবধু নিখোঁজ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুরে বুশরা আক্তার (২২) নামে এক গৃহবধু গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের কুড়গ্রামের মো. আখলাকুল আম্বিয়ার স্ত্রী।

এ ব্যাপারে স্বামী মো. আখলাকুল আম্বিয়া জৈন্তাপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন। (যার নং-১৫২/০৪-০৯-২০২১ইং)।

ডায়েরী সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টার দিকে বাড়ীর সকলের অগোচরে ঘরের বাহিরে যান। তাৎক্ষনিক ভাবে আশাপাশ নিকট আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিয়ে তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ গৃহবধুর মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান ৫ ফুট, পরনে ছিল গোলাপী রংয়ের মেক্সি, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।

কেউ তার সন্ধান পেলে মোবাইল নাম্বারে (০১৭ ১০ ১০ ৭১ ৩০) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed