সিলেটে মর্ডানার ২য় ডোজ দেয়া হবে ৭, ৮, ৯ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের নির্দেশনায় সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ৮২টি কেন্দ্রে আগামী ৭, ৮, ৯ সেপ্টেম্বর ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’-এর ২য় ডোজ টিকা প্রদান করা হবে। সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা তিন দিন চলবে ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’এর এই কার্যক্রম।
রবিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে যে কেন্দ্রে, যে তারিখে আপনি/আপনারা মর্ডানার ১ম ডোজ গ্রহন করেছিলেন, স্ব স্ব কেন্দ্রে একই তারিখে টিকার ২য় ডোজ গ্রহন করতে অনুরোধ জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭, ৮ ও ৯ আগষ্ট তারিখে যারা যে কেন্দ্রে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে মর্ডানার ১ম ডোজ গ্রহন করেছিলেন তারা ১ম ডোজের তারিখের সাথে মিল রেখে ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর তারিখে স্ব স্ব কেন্দ্রে মর্ডানার ২য় ডোজ টিকা গ্রহন করবেন।
টিকা গ্রহন করতে ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র ও কেন্দ্র থেকে দেয়া টিকার আইডি কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। কোন অবস্থাতেই জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের এই ধাপে কেউ টিকার ১ম ডোজ দিতে পারবেন না।
প্রসঙ্গত, ৭, ৮ ও ৯ আগষ্ট তারিখে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’এর প্রধম ধাপের টিকা প্রদান করা হয়েছিল।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed