জৈন্তাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরে বাসচাপায় শাহরিয়ার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শাহরিয়ার উপজেলার দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামের মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহি বাস (সিলেট-জ-১১-০৪০২) সারীঘাট বালুর ঘাট মসজিদের সামনে মোটরসাইকেলে চাপা দিলে চালক শাহরিয়ার গুরুতর আহত হন।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed