অপূর্ব-শাম্মার বিয়ে সম্পন্ন
বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আবারও বিয়ে করেছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আমেরিকা প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপূর্ব’র তৃতীয় বিয়ের ছবি প্রকাশিত হওয়া মাত্রই মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি ছবিতে অপূর্ব ও শাম্মাকে বাঙালি বর-কনের ট্রাডিশনাল পোশাকেই দেখা যায়।
বিয়ের পর ভক্ত ও সকলের কাছে দোয়া চেয়েছেন অপূর্ব। তিনি বলেন, আলহামদুল্লিাহ, ছোট পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন হলো। আপনারা সবাই আমাদের নতুন সম্পর্কের জন্য দোয়া করবেন।
সংবাদ মাধ্যমকে জনপ্রিয় এ অভিনেতা জানান, শাম্মা দেওয়ানের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। তার পরিবার সেখানেই থাকে। শাম্মা বিবিএ সম্পন্ন করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন। পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়েছে। দুই পরিবারের সম্মতিতে প্রায় ২৫ দিন আগে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে।
তিনি বলেন বিয়ের অনুষ্ঠানে শোবিজের সবাইকে দাওয়াত করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে তা বাতিল করতে হয়েছে। অভিনেতার ইচ্ছা ছিল, বিয়ের পরদিন ৩ সেপ্টেম্বর মিডিয়ার বন্ধুদের পুরো খবরটি জানাবেন। কিন্তু সেটাও এখন আর হচ্ছে না।
এদিকে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির এক স্ট্যাটাসের মাধ্যমে সামনে চলে আসে অপূর্বর আগের সম্পর্কের বিষয়টি, যা নতুন করে এ অভিনেতাকে সমালোচনায় ফেলে দেয়।
অদিতি তার সাবেক স্বামীকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘চার বছরের প্রেম সফল হলো, মাশাআল্লাহ… নতুন বিয়ের জন্য শুভকামনা’। যদিও স্ট্যাটাসে সেখানে কোনো নাম উল্লেখ করেননি অদিতি।
প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। পরের বছর ফেব্রুয়ারিতে বিচ্ছেদ হয় তাদের। ওই বছরই ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এ অভিনেতা। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারে ইতি টানেন অপূর্ব-অদিতি। প্রায় দেড় বছর আগে আরেকটি বিয়ে করেন অদিতি। অপূর্ব-অদিতি দম্পতির আয়াশ নামের একটি পুত্রসন্তান আছে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed