সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় নিজ ঘরের ভেতর থেকে আমিন (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নয়াসড়ক এলাকার রোজ টাওয়ারের ৪র্থ তলার বাসিন্দা আব্দুস সালামের ছেলে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা তার লাশ নিচে নামান। পরে তারা পুলিশকে খবর দেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়া সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুর্শেদ বলেন, যতটুকু জানতে পেরেছি আমিন এক তরুণীকে পছন্দ করতেন। কিন্তু ওই তরুণী তাকে শুধু বন্ধু ভাবতেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে আমিন আমিন আত্মহত্যা করে থাকতে পারেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed