বিশ্বনাথে ৭টি চোরাই নলকূপসহ দুইজন আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সাতটি চোরাই নলকূপ ও দুটি ভ্যানগাড়িসহ পেশাদার দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার সকালে উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক কাওছার আহমদ (১৮), উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তাহিদুর রহমানের ছেলে ও সোহাগ মিয়া (২৫), হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জব্দ করা হয় সাতটি নলকুপ ও দুটি ভ্যানগাড়ি।
এ বিষয়ে বিশ্বনাথ থানার সাব ইন্সপেক্টর সাইফুল মোল্লা বলেন, গ্রেফতার দু’জনেই পেশাদার চোর। নলকূপ ও ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। মামলা নেয়া হচ্ছে তাদের বিরুদ্ধে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed