কমলগঞ্জে চোলাই মদসহ গ্রেপ্তার ৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের ভজন টিলা থেকে ক্রয় বিক্রয় করার সময় ২০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন এর নেতৃত্বে উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজী ও উপ-পরিদর্শক সোহেল আহমদসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভজন টিলা এলাকায় আপন আনালের ঘর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- আপন আনাল (৪০), কার্তিক প্রকাশ শিমু (৪৮) ও গনেশ (৪১)। এরা সবাই শমশেরনগর চা-বাগানের বাসিন্দা।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০লিটার মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। তিনি আরো বলেন, এরা দীর্ঘদিন থেকে চোলাই মদের ব্যবসা করে আসছিল।
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত মৌলভীবাজার জেলা গড়ে তুলতে এমন অভিযান অব্যাহত থাকবে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed