Main Menu

সিলেটে মধ্য রাতে দুই রোহিঙ্গা শিশু উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট দুই রোহিঙ্গা শিশু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় নগরীর নাইওরপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে বের হয়ে তারা ট্রেনে চড়ে সিলেট চলে আসে বলে পুলিশ জানায়। তাদের মধ্যে একজনের নাম ওমর মোহাম্মদ (১০) ও অপরজন ওমর সিদ্দিক (১১)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ। তাদের আজ বৃহস্পতিবার রাতে ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে তিনি জানান।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে নাইওরপুল এলাকায় ওমর মোহাম্মদ ও ওমর সিদ্দিককে ঘুরোঘুরি করতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। পরে কোতোয়ালি থানার একদল পুলিশ নাইওরপুল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এই সময় আদালত তাদের দুইজনকে আবার ক্যাম্পে প্রেরণের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ (বৃহস্পতিবার) রাতেই তাদের ক্যাম্পে প্রেরণ করা হবে।

Share





Related News

Comments are Closed