শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বিকল্প ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফের দাবিতে দক্ষিণ সুরমায় সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদ।
সোমবার (৩০ আগস্ট) সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের আহ্বায়ক হাছান বক্ত চৌধুরী কাওছারের সভাপতিত্বে ও সদস্য শ্রাবণ দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, উপজেলা সংসদের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য আমিনা বেগম, নিজাম উদ্দিন প্রমুখ।
এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। কিন্তু এ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো রোডম্যাপ সরকার তৈরি করতে পারেনি। তাই আমরা দাবি জানাই শিক্ষার্থীদের বিকল্প ব্যবস্থায় টিকা দিয়ে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।’
তারা আরও বলেন, ‘করোনাকালে দেশের সাধারণ মানুষের আয় কমেছে। তবে এ সময়েও শিক্ষার্থীদের কাছ থেকে বেতন-ফি গ্রহণ করা হচ্ছে। যা অমানবিক।’ অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানান বক্তারা।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed