Main Menu

নেটওয়ার্ক না থাকলেও করা যাবে ফোন!

Manual7 Ad Code

প্রযুক্তি ডেস্ক: আগামী দু’সপ্তাহের মধ্যেই আসতে পারে আইফোন ১৩। তবে এবারের মডেলে থাকছে অবিশ্বাস্য কিছু ফিচার। এ ব্যাপারে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কিছু না বলবেও খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন মহল থেকে। নতুন এ ফিচারে ফোনে যোগাযোগ পরিষেবা প্রদানকারী সংস্থার নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে সহজেই। এর আগে ‘ই-সিম‘ সুবিধা ছিল বাজারে আসা আইফোনের কিছু মডেলে।

প্রযুক্তি বিশেষজ্ঞ মিং চি ক্যু দাবি করেছেন,‘লো আর্থ অরবিট স্যাটেলাইট‘ বা ‘এলইও‘-র সাহায্য নেয়া হবে প্রতিষ্ঠানটির নতুন মডেল আইফোন ১৩-তে। ফলে নেটওয়ার্ক না থাকলেও ফোন করতে পারবেন ব্যবহারকারী।

Manual6 Ad Code

সাধারণত ভূপৃষ্ঠ থেকে কম দূরত্বে যে উপগ্রহগুলো রয়েছে, সেগুলোকে ‘এলইও‘ বলে। এগুলো মূলত ব্যবহার করা হয় ভূ-পর্যবেক্ষণের জন্য। সহজ করে বললে আবহাওয়া, খনিজ সম্পদের চিহ্নিতকরণ, সমুদ্রে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা চিহ্নিত করতে এই উপগ্রহগুলোর সাহায্য নেওয়া হয়। পৃথিবীর কাছাকাছি থাকা এই উপগ্রহগুলোর সাহায্যে সরাসরি ফোন করার ব্যবস্থা থাকবে এই আইফোন ১৩-তে।

Manual4 Ad Code

ক্যু দাবি করেছেন, কোয়ালকমের নির্দিষ্ট এক্স৬০ বেসব্যান্ড চিপ থাকবে নতুন এই মডেলে। সেই চিপের সাহায্যেই ফোরজি বা ফাইভজি নেটওয়ার্ক না থাকলেও কল বা ম্যাসেজ করতে পারবেন ব্যবহারকারী। আমেরিকার সংস্থা গ্লোবালস্টারের সাথে এ ক্ষেত্রে কাজ করতে হবে আইফোন উৎপাদনকারী অ্যাপলকে। ইতোমধ্যে এই সংস্থার তরফ থেকে একটি গবেষকদল এই নিয়ে কাজ অনেকটাই এগিয়ে ফেলেছেন।

অ্যাপলও মনে করে, এই ফোনের মাধ্যমে এক অন্যরকম অভিজ্ঞতা হতে পারে সাধারণ মানুষের। প্রথমে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের আইফোন ১৩ এর গ্রাহকরা এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।

Manual4 Ad Code

কৃত্রিম উপগ্রহের সঙ্গে কানেকশনের খরচ কত হবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এছাড়াও, এই সাবস্ক্রিপশন পৃথকভাবে কিনতে হবে, নাকি নেটওয়ার্ক প্রোভাইডারের সঙ্গে যুক্ত থাকবে, তাও জানা যায়নি।

Manual4 Ad Code

জনপ্রিয় টেক পোর্টাল দ্য ভার্জে প্রকাশিত একটি রিপোর্টে স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। সম্প্রতি, এলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের সময় গাছ, বিল্ডিং ও পোল থাকার কারণে স্পিড কমে যেতে দেখা গিয়েছিল। আর সেই কারণেই আইফোন ১৩ তে স্যাটেলাইট কানেক্টিভিটি দেওয়ার আগে অ্যাপলকে আরও কাজ করতে হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code