দিল্লিতে আফগান শরনার্থীদের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে শনিবার কয়েক হাজার আফগান নাগরিক শরণার্থী হিসেবে বসবাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।
আফগানিস্তান তালেবানদের দখলে চলে যাওয়ার পর পরিবার-পরিজন নিয়ে এসব আফগান নাগরিক ভারতে গিয়ে আশ্রয় নেন। খবর আরব নিউজ।
দিল্লিতে জাতিসংঘ কার্যালয়ের সামনে টানা ছয় দিন ধরে তারা এ বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন।
গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়। দুই দশক পর দেশটির ক্ষমতা আবারও কট্টরপন্থি এ সংগঠনটির হাতে চলে যাওয়ায় আতঙ্কে আফগান ছেড়েছেন অনেক নাগরিক।
ভারতে আশ্রয় নিয়েছেন ২১ হাজার আফগান নাগরিক। কিন্তু এদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ জাতিসংঘের শরণার্থীবিষয়ক কার্যালয়ে শরণার্থী হিসেবে তালিকাভুক্ত হতে পেরেছেন।
বাকিরা এখনও তালিকাভুক্তির অপেক্ষায় আছেন। অপেক্ষমাণ এসব আফগান নাগরিকই গত এক সপ্তাহ ধরেই বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed