ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটির নেতাকর্মীরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রুমি ভবনের (বিএনসিসি ভবন) সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে শহীদ মিনার থেকে একটি মিছিল বিশ্ববিদ্যালয় টিএসসির দিকে আসার পথে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রদলের মিছিলটি। এসময় ছাত্রদলের মিছিলের ব্যানারটি পুড়িয়ে দেয় ছাত্রলীগ।
এ বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ হামলায় আমাদের অন্তত ১০ জন আহত হয়েছে।
এদিকে, ছাত্রলীগের হামলার বিষয়টি অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এ বিষয়ে তিনি বলেন, নৈরাজ্যবাদী কর্মকাণ্ডের মাধ্যমে যারা রাজনীতি পরিচালনা করে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যারা বিকৃত করতে চায় তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলতে গণতান্ত্রিক প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed