সিলেটে সাজাপ্রাপ্ত ছাত্রদল নেতা ফয়েজ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজাপ্রাপ্ত আসামি ফয়েজুর রহমান ফয়েজ (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাছন ফাতেমাপুর গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে।
শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৭টায় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকিরের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নগরীর মজুমদারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ফয়েজ সিআর মামলায় (মামলা নং-১৮৯/১৭) এক বছরের কারাদণ্ড ও ৩০ লক্ষ টাকা অর্থদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন রয়েছে।
বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) বিএম আশরাফ উল্যাহ তাহের।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed