সিলেটে কুড়িয়ে পাওয়া ৩ লক্ষ টাকা ফিরিয়ে দিলেন সিএনজি চালক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল সড়কে কুড়িয়ে পাওয়া ৩ লক্ষ টাকা ফিরিয়ে দিলেন এক সিএনজি অটোরিকশা চালক।
জানা যায়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে জৈন্তাপুর উপজেলা অফিসে কর্মরত অফিস সহকারী বাবু সুধামন মান্না ব্যাংক থেকে তিন লক্ষ টাকা উত্তোলন করে তার শাহপরানস্থ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটর সাইকেলে থাকা টাকার ব্যাগটি পড়ে যায়। অনেক খোজার পরও আর ব্যাগটি পাওয়া যায়নি।
ঐ দিন সিলেট-তামাবিল সড়কে চলাচলকারি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকার বাসীন্দা সিএনজি চালক মাঈন উদ্দিন মাঈন ব্যাগটি সড়কের পীরেরবাজার এলাকায় কুড়িয়ে পান। এরপর তিনি টাকার মালিক খোঁজতে থাকেন। ব্যাগে থাকা প্রাথমিক কিছু তথ্যে জানা যায় টাকার মালিকের পরিচয়।
শুক্রবার সকালে উক্ত টাকা প্রকৃত মালিকের কাছে পৌছে দেওয়ার জন্য নিজ উদ্যোগে মান্না বাবুর মোবাইলে যোগাযোগ করেন চালক মাঈন। অবশেষে শুক্রবার বাদ জুম্মা কদমতলীস্থ আছমা ম্যানশনে সিলেট-ঢাকা আন্তজেলা বাস পরিবহন শ্রমিক উপ-কমিটির অফিসে সবার উপস্থিতিতে উপযুক্ত প্রমাণাদি দেখে সুধামন মান্না বাবুর কাছে তিন লক্ষ টাকা তুলে দেন সিএনজি চালক মাঈন উদ্দিন মাঈন।
এসময় সুধামন মান্না সিএনজি চালক মাঈন উদ্দিনের সততায় খুশি হয়ে ২০ হাজার টাকা দিয়ে তাকে পুরস্কৃত করেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed