Main Menu

বিশ্বনাথে মাদক সম্রাজ্ঞী ছমিরুনসহ আটক ২

Manual7 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে চিহিৃত মাদক সম্রাজ্ঞী ছমিরুন বেগম উরফে ছরি (৪০) ও তার সহযোগী সুমন মিয়াকে (২৭) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

Manual2 Ad Code

শুক্রবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় বিশ্বনাথ পৌরসভার দূর্যাপাকন এলাকা থেকে ৪২ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

ছমিরুন বেগম উরফে ছরি দুর্যাপাকন গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী আবুল বাশার তুহিনের স্ত্রী এবং সুমন মিয়া বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার এলাকার কলোনীর বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

Manual2 Ad Code

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানের নেতৃত্বে থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান, অমিত সিংহ, এএসআই রেদুয়ান মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ছমিরুন বেগম উরফে ছরি ও সুমন মিয়াকে ৪২ পিস ইয়াবাসহ আটক করেন।

Manual1 Ad Code

আটককৃত ছরিকে ইতিপূর্বেও মাদকসহ একাধিকবার গ্রেফতার করে পুলিশ।

Manual1 Ad Code

আটকের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code