Main Menu

ওসমানীনগরে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার ২

বৈমাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার থেকে অপহৃত এক কিশোরীকে সিলেটের ওসমানীনগর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই অপহরণকারীকে। ওসমানীনগর থানা পুলিশ বৃহস্পতিবার (২৬ আগস্ট) মধ্যরাত সাড়ে ১২টার দিকে এদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে ওসমানীনগর থানাধীন কালনীরচর গ্রামের আবুল হোসেনের ছেলে আল আমিন (১৮) ও একই উপজেলার মুতিয়ারগাঁও গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে বাবুল মিয়া (২০)।

এ ব্যাপারে উদ্ধার হওয়া কিশোরীর বাবা বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, অপহরণকারীরা কিশোরীর কামালপুর গ্রামের পাশের বাড়ীতে কাঠ মিস্ত্রির কাজ করতো। সে সুবাদে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। আল আমিন ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে আসামী বাবুল মিয়া ও অজ্ঞাতনামা আসামীর সহযোগিতায় বৃহস্পতিবার রাত ৯ দিকে মেয়ের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। রাত সাড়ে ১২ টার দিকে ওসমানীনগর থানার ইছামতি গ্রামের ইউপি সদস্য শায়েস্তা মিয়ার বাড়ীর সামনের রাস্তা দিয়ে কিশোরীকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মেয়েসহ দুই অপহরণকারীকে আটক করে। বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে খবর দিলে তারা আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed