রাজনগরে জিটিসি নেটের ওয়াইফাই সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে তারবিহীন দ্রুতগতির ওয়াইফাই সেবা চালু করেছে জিটিসি নেট। শুক্রবার (২৭ আগস্ট) রাজনগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে জিটিসি সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন রাজনগর উপজেলার চেয়ারম্যান মো. শাহজাহান খান।
উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শুক্রবার রাজনগর বাজার এলাকায় ফ্রি ওয়াইফাই সেবা দেওয়া হচ্ছে।
রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কিউআর ইনোভেশন টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ এইচ এম মোস্তফা কামাল, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, জিটিসি নেটের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান হিমেল, প্যান এম টেক লিমিটেডের জোনাল ম্যানেজার সিরাজুল ইসলাম শিপন, জিটিসি নেটের বিজনেস পার্টনার রিপন আহমদ প্রমুখ।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed