প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, শাশুড়ি ও ভাসুর পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মদিরকোনা গ্রাম থেকে দিলারা খাতুন (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১ টায় চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ মিরাশি ইউনিয়নের রাকি এলাকার নিজ ঘর থেকে ওমান প্রবাসী কাউছার আহমদের স্ত্রী দিলারা খাতুনের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেন।
এদিকে গৃহবধূ দিলারা খাতুনের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। কেউ বলছেন আত্নহত্যা, আর কেউ বলছেন তাকে হত্যা করা হয়েছে। তবে দিলারার ভাই সুরুজ মিয়ার দাবি তার বোনকে হত্যা করা হয়েছে। ঘটনার পর পরই দিলারার শাশুড়ি ও ভাসুর পলাতক থাকায় রহস্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাতেই মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে মধ্যরাত ১২ টায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করে মর্গে পাঠানো হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হত্যাকান্ড, নাকি আত্নহত্যা তা নিশ্চিতে তদন্ত চলছে।
এর আগে একইদিন দুপুরে এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উবাহাটা ইউনিয়নের কেউন্দা ধান্যজমি থেকে খোকন (২৪) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেন। খোকন কেউন্দা গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
খোকনের বোন পিয়ারা বেগম জানান, খোকন মৃগীরোগে আক্রান্ত ছিল। সকাল ১০ টায় ধান্য জমিতে মাছ ধরতে গেলে ওই রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে।
তবে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলছেন পিএম রিপোর্ট পেলে মৃতুর কারণ জানা যাবে।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed