Main Menu

গোয়াইনঘাটে ৯৫ বোতল মদসহ যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৯৫ বোতল মদসহ এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে পশ্চিম জাফলং ইউনিয়নের সোনারহাট বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে ৯৫ বোতল মদসহ নাজিম উদ্দীন নামের ওই যুবককে আটক কর হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই লিটন রায়, এএসআই দিবাস সঙ্গীয় ফোর্সসহ (২৬ আগস্ট) বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউপির অন্তর্গত সোনারহাট বিজিবি ক্যাম্প এলাকা থেকে নাজিম উদ্দীন কে আটক করা হয়। মামলা রুজুর পর আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করাা হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এরসার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই লিটন রায় সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট থানাধীন পশ্চিম জাফলং ইউনিয়নে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে মদসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed