Main Menu

ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যেসব খাবার

Manual3 Ad Code

স্বাস্থ্য ডেস্ক: আমরা প্রত্যেক দিন জেনে না জেনে কত খাবারই খেয়ে নিচ্ছি। কিছু খাবার আছে যা আমাদের কম বেশি সবার কাছে পছন্দের। অথচ আমরা জানি না কোন কোনখাবার খেলে আমাদের হতে পারে ক্যান্সার। আমাদের পছন্দের তালিকায় আমরা এমন খাবার প্রত্যেকদিন খেয়ে থাকি। আর এই পছন্দের খাবারগুলোর কারণে আমাদের শরীরে মরণ ব্যাধি ক্যান্সারের বাসা বাধছে। জেনে নিন কোন খাবারে হতে পারে ক্যান্সার।

মাইক্রোওয়েভ পপকর্ন: বাজার চলতি মুখরোচক পপকর্নের প্যাকেট কিনে মাইক্রোওয়েভে ঢুকিয়ে টিভি দেখতে দেখতে খেতে পছন্দ করেন অনেকেই। কিন্তু, ওই প্যাকেটের মধ্যে রয়েছে এমন রাসায়নিক যা বেকড হওয়ার সময় পপকর্নের সঙ্গে মিশে ফুসফুস ক্যানসারের সম্ভাবনা বাড়ায়! বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, যে কোনও ক্যানড বা প্রসেসড ফুডে রয়েছে বিসফেনল-এ (বিপিএ)। এই রাসায়নিক ক্যানসারের মতো মারণ রোগের সম্ভাবনা বহু গুণ বাড়িয়ে দেয়।

Manual3 Ad Code

কার্বোনেটেড পানীয়: যে কোনো সফট ড্রিঙ্কস বা প্যাকেটজাত পানীয়ে রয়েছে কর্ন সিরাপ এবং রাসায়নিক। ক্যানসারের ঝুঁকি এড়াতে বহু দিন আগেই সফট ড্রিঙ্কসে নিষেধাজ্ঞা জারি করেছিলেন চিকিৎসকেরা।

রিফাইনড সুগার: বাজার চলতি কর্ণ সিরাপে রয়েছে বেশি মাত্রায় ফ্রুকটোজ যা ক্যানসারের সম্ভাবনা বাড়ায়। নিরাপদ নয় ব্রাউন সুগারও। পরিবর্তে মধু, কোকোনাট সুগার বা ম্যাপল সুগার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

Manual3 Ad Code

ডায়েট ফুড: ঘরে তৈরি খাবারের বদলে বেশির ভাগ মানুষেরই খাদ্য তালিকায় জায়গা করে নিচ্ছে বাজার চলতি নানা রকম ডায়েট ফুড। যার মধ্যে রয়েছে প্যাকেটজাত খাবার এবং ডায়েট কোকের মতো নরম পানীয়। এই সব খাবারে ওজন কমে ঠিকই, তবে ক্যানসারের সম্ভাবনা বাড়তে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

Manual2 Ad Code

ফ্রায়েড স্ন্যাকস: ক্যানসার নয়, কোলেস্টেরলের সমস্যা এড়াতেও গুড বাই জানান ফ্রায়েড স্ন্যাকসকে। কুড়মুড়ে, মুখরোচক ভাজাভুজি থেকে বিরত থাকারই সুপরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code