কানাইঘাটে ১১৩৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট থেকে ১ হাজার ১৩৫ পিস ইয়াবাসহ মো. রেজওয়ানুল করিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তার রেজওয়ানুল কানাইঘাট উপজেলার বাউরবাগ এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে।
বুধবার (২৫ আগস্ট) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বাউরবাগ এলাকার মাওলানা সহিদ আহমদের বসত ঘরে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed