সিলেটে ব্যাংক কর্মকর্তার মোটরসাইকেল চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকা থেকে ব্যাংক কর্মকর্তার একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রাতে প্রাইম ব্যাংক সিলেট প্রধান শাখার এফডিসি ধ্রুবজ্যোতি চৌধুরী মির্জাজাঙ্গাল এলাকায় নির্ভানা ইন হোটেলের বিপরীত দিকে স্বপ্নীল-৬৫ নম্বর বাসায় বেড়াতে আসেন। এ সময় তিনি বাসার সামনে তার নীল রঙের সুজুকি জিক্সার (সিলেট-ল- ১১-৯৯৫৫, ইঞ্জিন নং-BGA1 ২৬৪০৫১, চেসিস নং: MBBNG4BAAG9101748) মোটরসাইকেলটি রেখে ভেতরে যান। ফিরে এসে দেখেন মোটর সাইকেলটি যথাস্থানে নেই। অনেক খোঁজাখুঁজির পরও মোটর সাইকেলটি পাওয়া যায়নি।
বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিক লামাবাজার পুলিশ ফাঁড়ির টুআইসি এসআই রাশেদ এসে বিভিন্ন জায়গায় খুঁজেন ও বিভিন্ন পয়েন্টের সিসি ফুটেজ সংগ্রহ করেন।
পরবর্তীতে বুধবার (২৫ আগস্ট) দুপুরে ধ্রুবজ্যোতি চৌধুরী কোতোয়ালি থানায় একটি মামলা (নম্বর-৬১) দায়ের করেন।
এ ব্যাপারে কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) শামসুদ্দিন সালেহ আহমদ চৌধুরী বলেন, ‘আমরা চুরির ঘটনার খবর পেয়ে ওই এলাকার বিভিন্ন জায়গা থেকে সিসি ফুটেজ সংগ্রহ করেছি। মোটরসাইকেল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।’
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed