পরীমনির জামিন আবেদন হাইকোর্টে
বিনোদন ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিফল হয়ে চিত্রনায়িকা পরীমনির জামিনের জন্য এবার হাইকোর্টে আবেদন করেছেন তার আইনজীবী।
বুধবার (২৫ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে আবেদনের বিষয়ে অনুমতি নেয়া হয়। পরে সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন পরীমনির আইনজীবী মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষকে আবেদনের কপিও দেয়া হয়েছে।
আদালত সংশ্লিষ্ট ও আইনজীবী সূত্রের তথ্যমতে, গত ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ মাদক মামলায় জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। আদালতের এই সিদ্ধান্তকে অযৌন্তিক দাবি করে এবং আদেশের বৈধতা নিয়ে বুধবার আবেদনটি করা হয়। পরীমনির জামিনের আরজিও রয়েছে এ আবেদনে।
এর আগে ১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি, যা ১৩ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা। এ অবস্থায় বুধবার হাইকোর্টে আবেদন করলেন পরীমনি।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে মদ, মাদকসহ তাকে আটক করে র্যাব। পরে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। এরপর তিন দফায় পরীমনিকে মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed