Main Menu

বিশ্বনাথে করোনা আক্রান্ত হয়ে ইমামের মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল হালিম।

মঙ্গলবার (২৪ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেটের করোনা ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান।

চার সন্তানের জনক মাওলানা হালিম জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মৌলভীচক গ্রামের মৃত মাওলানা আবদুস শাকুরের ছেলে। এক বছরের অধিককাল ধরে তিনি বিশ্বনাথের আগ্নপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদ পঞ্চায়েতের শিপু শিকদার।

বুধবার দুপুর ২টায় জকিগঞ্জের হাজীগঞ্জ ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে মাওলানা আবদুল হালিমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed