মোগলাবাজারে প্রবাসীদের অর্থায়নে রাস্তা পাকাকরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে যুবসমাজের উদ্দ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়া একটি রাস্তা পাকাকরণ করা হয়েছে।
জানা যায়, মোগলাবাজার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চিছরাকান্দি গ্রামে একটি রাস্তা দীর্ঘদিন থেকে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় জন প্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও রাস্তা মেরামত করা হয়নি। অবশেষে এলাকার যুবসমাজের উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে রাস্তা পাকাকরণ করা হয়।
চিছরাকান্দি জামে মসজিদের ব্রিজ থেকে তৈয়ব আলীর বাড়ির সামন পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে ৮০০ ফুট লম্বা এবং ৮ ফুট প্রসস্থ রাস্তা পাকাকরণের কাজ গত ২৪ আগষ্ট মঙ্গলবার শেষ হয়েছে। রাস্তা পাকা করায় এলাকাবাসী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed