Main Menu

বিএনপি নেতা রশীদ আহমদ-এর জানাযা সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শ্রদ্ধা-ভালবাসায় সমাহিত হলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদ।

মঙ্গলবার (২৪ আগস্ট) বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার সরকারি এমসি একাডেমি মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে তামিম ইয়াহইয়া আহমেদ।

এর আগে বিকেল ৪ টার দিকে এমসি একাডেমি মাঠে অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয়।

মাওলানা রশিদ আহমদের জানাযার নামাজে দল-মত নির্বিশেষ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল সোমবার সকাল ১১টা ১০ মিনিটের সময় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

Share





Related News

Comments are Closed