Main Menu

‘এডভোকেট জামানকে বিএনপিতে ফেরানোর দাবি’

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামানকে বিএনপির রাজনীতিতে ফেরানোর দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মী’র ব্যানারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও ইসলামপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন আরিফ।

লিখিত বক্তব্যে বলা হয়, ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে সিলেটের স্বেচ্ছাসেবক দলের কমিটি করায় দল ছেড়েছেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

এর আগে তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিলেটের সভাপতি। তার হাত ধরেই সিলেটে স্বেচ্ছাসেবক দল শক্তিশালী হয়ে ওঠে। তারও আগে ছাত্রদল এবং যুবদলকেও একইভাবে সিলেটে শক্তিশালী করতে কাজ করেন জামান। তিনি ১৯৯৮ সালে দলের কাউন্সিলে বিপুল ভোটে সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক বিল্লাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন বতুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেদন আহমদ বাঁধন, সাবেক যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াস মিয়া, সাধারণ সম্পাদক মানিক মিয়া, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সোহাগ আলী খান প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed