সিলেটে বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুইটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে অনুষ্টিত বিএনপি নেতা মাওলানা রশিদ আহমদের জানাযা থেকে ফিরছিলেন।
তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি একটি মারামারি মামলার আসামী ছিলেন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed