Main Menu

ভারতে ফের বেড়েছে সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে ফের বেড়েছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের।

ভারতীয় গণমাধ্যম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার (২৪ আগস্ট) এনডিটিভি এ তথ্য জানায়।

এর আগে সোমবার দেশটিতে করোনাক্রান্ত হয়েছিলেন ২৫ হাজার ৭২ জন, মৃত্যু হয় ৩৮৯ জনের।

রোববার দেশটিতে ৩০ হাজার ৯৪৮ জন করোনাক্রান্ত হন, মৃত্যু হয় ৪০৩ জনের।

দেশটিতে আগের কয়েক মাসের তুলনায় ধীরে ধীরে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমছে।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৫ হাজার ১১০ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৪ লাখ ৭৪ হাজার মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৫৩ হাজার ৯৫৪ জনের।

Share





Related News

Comments are Closed