একনেকে ৫ হাজার ৪৪১ কোটি টাকার প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করলে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা অনুমোদন দেন।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভিডিও কনফারেন্স ও সরাসরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৪১ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৩৩৩ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ২ হাজার ৬১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৮ কোটি ব্যয় করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।
প্রকল্পগুলো হলো- বিদেশে সবজি রপ্তানিতে নিরাপত্তা ও গুণগত মান অক্ষুণ্ণ রাখতে ঢাকার শ্যামপুরের কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর করা। এ লক্ষ্যে ব্যয় ধরা হয়েছে ১৫৬ কোটি ৩৬ কোটি টাকা।
৬৮৫ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে মাদারগঞ্জ-কায়রা- মনসুরগঞ্জ (কাজীপুর)- আবদুল্লাহ মোড় (সরিষাবাড়ী)- ধনবাড়ী সড়ক উন্নয়ন প্রকল্প, ৩ হাজার ২৬৩ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্প, ২০৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (৩ পর্যায়) প্রকল্প।
এছাড়া ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পে ব্যয় হবে ১০৬ কোটি ২৫ টাকা। দিনাজপুর জেলার ঢেপা, পুনর্ভবা ও টাঙ্গন নদীর তীর সংরক্ষণ প্রকল্পে ব্যয় হবে ১৮০ কোটি টাকা, আর বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্পে ব্যয় হবে ৭৭৪ কোটি ৮৬ লাখ টাকা।
অন্যদিকে আরবান রেজাইল্যান্স প্রজেক্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকল্প ব্যয় ৬৬ কোটি ১৮ লাখ টাকা বাড়ানো হয়েছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed