সিলেটে করোনায় আরও ৯ মৃত্যু, শনাক্ত ২০৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৫ জনে।
এছাড়া একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছেন আরও ২০৪ জন। এ নিয়ে বিভাগটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হলেন ৫১ হাজার ৬২৫ জন।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ২০৪ জন করোনা আক্রান্ত রোগীর ১০৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ১৮ জন, হবিগঞ্জের ৩১ জন, মৌলভীবাজার জেলার বাসিন্দা ৩২ জন এবং ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আরও ২০ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৯ জন রোগী। তাদের সকলেই সিলেট জেলার অধিবাসী। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা এক হাজার ৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৭৩০ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৭০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৪ জন, ৫ জন হবিগঞ্জে, ৩ জন মৌলভীবাজার জেলায় ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০৮ জন। এর মধ্যে শুধু ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন ২২১ জন রোগী। এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩০৬ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২৪ জন ও মৌলভীবাজারে ২২ জন ভর্তি রয়েছেন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৫৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৩৫৪ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সসুনামগঞ্জে ৫৪ জন, ১০০ জন হবিগঞ্জে জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৬০ জন।
এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৩৩৫ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৩৪৩ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৫২১ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৩৯ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৬৭৩ জন ও ওসমানী হাসপাতালে ৪৫৯ জন।
এদিকে সিলেটের চার জেলায় র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়। যাদের ৪ জন সিলেট, ৭ জন সুনামগঞ্জ, ৪ জন হবিগঞ্জের ও ৮ জন মৌলভীবাজার জেলার। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৬৩ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed