Main Menu

যুক্তরাষ্ট্রের টেনেসিতে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেনেসিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এই রাজ্যে বন্যায় ২২ জনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো । আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, টেনেসি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বহু ঘরবাড়ি।

যুক্তরাষ্ট্রের টেনেসিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এই রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, টেনেসি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বহু ঘরবাড়ি।

ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া গাড়িতে হঠাৎ আগুন ধরে গেলে ক্ষয়ক্ষতি হয়। ব্রিজ ও রাস্তা-ঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে হেলিকপ্টার নিয়ে কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

টেনেসি অঙ্গরাজ্যের ওয়াভারলি শহরের পুলিশ ও অগ্নিনির্বাপণ দফতরের প্রধান গ্রান্ট গিলেস্পি স্থানীয় সময় রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, ‘দুর্যোগের কারণে গত কয়েকদিনে আমরা বিপর্যয়কর ক্ষতি ও প্রাণহানির মুখোমুখি হয়েছি।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায় বন্যায় মারা যাওয়া ২২ জনের জনের মধ্যে ওয়াভারলি শহরে ২০ জন প্রাণ হারিয়েছেন । এছাড়া অন্য ২ জনের মৃত্যু হয়েছে কাউন্টির অন্য আরেকটি স্থানে।

এদিকে বন্যার কারণে এখনও পর্যন্ত প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন ওই অঞ্চলটিতে। টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী নাশভিলে আলাদা এক সংবাদ সম্মেলনে গভর্নর বিল লি জানান, ওয়াভারলি শহরে মানুষের জীবনের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের বাড়ি-ঘর ও গাড়ি কার্যত ভেসে গেছে। তিনি জানান, ‘মানুষের জীবনের এই ক্ষতির দৃশ্য পীড়াদায়ক ও হৃদয়বিদারক।’

এদিকে ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হেনেছে হারিকেন হেনরি। স্থানীয় সময় রোববার দুপুরের পর রোড আইল্যান্ড উপকূলে আছড়ে পড়ে ক্যাটাগরি-১ মাত্রার এ ঘূর্ণিঝড়।

হারিকেনের প্রভাবে নিউজার্সি থেকে শুরু করে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো এলাকা। বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি উপড়ে গেছে বহু গাছ পালা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কারণে ৭৪ হাজারে বেশি বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরইমধ্যে কানেকটিকাটের বিদ্যুৎহীন হয়ে পড়েছে ২০ হাজারের বেশি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডে বন্যার আশঙ্কায় সরিয়ে নেয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের।

 

Share





Related News

Comments are Closed