ডিসেম্বরের মধ্যে সব ইউপি নির্বাচন
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি), সব উপ-নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।
৮৪তম কমিশন বৈঠক শেষে সোমবার (২৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি বলেন, দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণ করতে পেরেছি। আজকের কমিশন সভায় আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজার মতো ইউনিয়ন, নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কুমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোন এলাকার নির্বাচন কবে দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হবে।
২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি আছে। সেই কমিটিতে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed