করোনায় মারা গেলেন সিলেটের বিএনপি নেতা রশিদ আহমদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ।
সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি…..রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রশিদ আহমদের বড় ছেলে তামিম ইয়াহইয়া আহমেদ।
জানা গেছে, এডভোকেট মাওলানা রশিদ আহমদ গেল এক সপ্তাহ ধরে সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় গোলাপগঞ্জ এমসি একাডেমী মাঠে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার জ্যেষ্ট পুত্র তামিম ইয়াহইয়া আহমদ।
মাওলানা রশিদ আহমদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর ঘনশ্যাম গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদ হোসাইনের বড় ছেলে।
তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ছিলেন।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দুবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর মৃত্যুর খবরে উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
সিলেট জেলা বিএনপির শোক;
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, মাওলানা রশীদ আহমদ ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা ও লেখালেখীতে তার শক্তিশালী অবস্থান ছিলো। আর্ত মানবতার কল্যাণে তিনি ছিলেন সদা তৎপর। জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে শুধু গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নয় গোটা সিলেটবাসীর তিনি ছিলেন এক জনপ্রিয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে আমরা একজন খাঁটি জিয়ার সৈনিককে হারালাম। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
Related News
ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রীদের চাপ মোকাবিলায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে নতুন এক জোড়া বিরতিহীনRead More
জব্দ করার ২ দিন পরই উধাও কোটি টাকার পাথর
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে জ্বালানি ওRead More



Comments are Closed