সিলেটে করোনায় আরো ১২ মৃত্যু, শনাক্ত ২১৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলায় ১০ জন ও সুনামগঞ্জে ২ জনের মৃত্যু হয়। এনিয়ে বিভাগে এখন করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৯৬ জন। এর মধ্যে সিলেট জেলাতেই মারা গেছেন ৮১১ জন। এছাড়া সুনামগঞ্জের ৬৯ জন, মৌলভীবাজারের ৭০ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।
সোমবার (২৩ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ২১৫ জন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেটের ১০৫ জন, সুনামগঞ্জের ২৫ জন, মৌলভীবাজারের ৫২ জন ও হবিগঞ্জের ৩৩ জন রয়েছেন।
১৪০৬ জনের নমুনা পরীক্ষায় তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ১৫.২৯ ভাগ।
বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫১ হাজার ৪২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সিলেট জেলাতেই শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৭৮১ জন। এছাড়া ৫৯৪৯ জন সুনামগঞ্জের, ৭৫১৭ জন মৌলভীবাজারের ও ৬১৭৪ জন হবিগঞ্জের।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেটে আরো ৩৭৫ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠেছেন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪০ হাজার ৭৬০ জন।
তিনি জানান, ৪০৮ জন করোনা রোগী বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed