Main Menu

জকিগঞ্জে ফেনসিডিলসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে ফেনসিডিলের বড় একটি চালান জব্দ করেছে পুলিশ। এসময় মাদক কারবারি স্বামী নজরুল ইসলাম (৪৫) পালিয়ে গেলে ফেনসিডিলের চালানসহ হাতেনাতে ধরা পড়েন স্ত্রী পারভীন বেগম (৪০)।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার উপজেলার বারঠাকুরী গ্রামের মৃত হারিছ আলীর ছেলে মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের বসতঘরে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী পারভীন বেগমকে ২০১ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে পুলিশ।

ফেনসিডিলের চালানটি বসতঘরের খাটের নিচে পৃথক দু’টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর ছিল। পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে মাদকগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী আটক পারভীন বেগমকে (৪০) আসামী করে মামলা দায়ের করেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed