Main Menu

দিরাইয়ের প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ের প্রবীণ সাংবাদিক, দৈনিক সিলেটের ডাক, দৈনিক ইত্তেফাক-এর দিরাই প্রতিনিধি, বাংলাদেশ বেতার ও বাসসের সুনামগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদার (৬০) আর নেই।

রবিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১ টায় সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি-রাজিউন।

মুত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ভাইবোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

তিনি দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতির দায়িত্বে ছিলেন।

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিরলসভাবে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। দিরাই উপজেলার রাধানগর নিবাসী মরহুম আব্দুল হাসিম তালুকদারের পুত্র হাবিবুর রহমান তালুকদার অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপোষহীন।

দীর্ঘ তিন দশক ধরে সিলেটের ডাক-এর একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে হাবিবুর রহমান তালুকদার দিরাইসহ ভাটি অঞ্চলের মানুষের সুখ-দুঃখের চিত্র অত্যন্ত সুনিপুনভাবে পত্রিকায় তুলে ধরেন।

হাবিবুর রহমান দিরাইয়ে দলমত নির্বিশেষে সকলের প্রিয়পাত্র ছিলেন। তার মৃত্যু্র খবরে সাংবাদিক অঙ্গনসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed