Main Menu

মেক্সিকোতে হারিকেন গ্রেসের তাণ্ডব, নিহত ৮

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে হারিকেন গ্রেসের তাণ্ডবে অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

মেক্সিকোতে হারিকেন গ্রেসের তাণ্ডবে অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তারা আরো জানায়, ঘণ্টায় ১২০ মাইল বাতাসের গতিবেগের এই হারিকেনে আরো ৩ জন নিখোঁজ রয়েছেন।

Manual1 Ad Code

আল জাজিরা জানায়, হারিকেন গ্রেস শনিবার (২১ আগস্ট) সকালে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় উপকূলে ক্যাটাগরি ৩ শক্তি নিয়ে আঘাত হানে সামুদ্রিক ঝড়টি। মারা যাওয়া আট জনের সাত জনই ভেরাক্রুজ রাজ্যের জালাপার বাসিন্দা, অন্যজন পোজারিকার।

Manual8 Ad Code

মেক্সিকোর জাতীয় হারিকেন সেন্টারের বরাতে আল জাজিরা জানায়, ১২০ মাইল গতিবেগে কয়েক ঘণ্টা ধরে উপকূলজুড়ে তাণ্ডব চালায়। পরে শক্তি হারিয়ে এটি মৌসুমি ঝড়ে পরিণত হয়। তবে হারিকেনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনো জানা সম্ভব হয়নি।

Manual7 Ad Code

হারিকেন সেন্টার জানায়, প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসের কারণে বিভিন্ন এলাকায় পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভেরাক্রুজ, পুয়েবলা, টাক্সালা, হিডালগো, নরদার্ন কুয়েরেত্রো এবং পূর্বাঞ্চলীয় স্যান পোতোসি এলাকাগুলো সপ্তাহজুড়ে বন্যা ও ভূমিধসের হুমকিতে থাকতে পারে। এসব এলাকায় আগামী দিনগুলোতে ৬ থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন তারা।

এদিকে ভেরাক্রুজের গভর্নর কুইতলাহুক গার্সিয়া জিমেনজি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছি। সেই সঙ্গে জরুরি অবস্থা জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে উত্তর আমেরিকার আরেকটি দেশ হাইতিতে চলতি সপ্তাহের শুরুতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিতে আঘাত হানে । ভূমিকম্পে দেশটিতে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code