জৈন্তাপুরে বিএনপি নেতা ফারুক আহমদ’র ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: সর্বস্তরের মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক ফারুক আহমদ। শুক্রবার (২০ আগস্ট) বেলা আড়াইটায় হরিপুর বাজার মাদ্রাসা মাঠে হাজার হাজার মানুষ উপস্থিত হন প্রিয় নেতা ফারুক আহমদের নামাজে জানাজায়।
জানাজায় ইমামতি করেন তার ভাগনা হাফেজ সাইফুর রহমান। জানাজা শেষে অশ্রুসিক্ত চিরবিদায়ের মধ্য দিয়ে প্রিয় নেতাকে হরিপুর বাজার মাদ্রাসার কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
হরিপুর বাজার মাদ্রাসা মাঠ মুখরিত হয় শোকাহত মুসল্লির পদভারে, চোখে অশ্রু আর নীরব বেদনা নিয়ে মানুষ অংশ নিলেন রাজনীতিবিদ ফারুক আহমদের নামাজে জানাজায়। জানাজা শেষে মানুষ ছোটেন তার কফিনের দিকে। নিথর দেহে কফিনবন্দি শুদ্ধ রাজনীতির মানুষটির স্পর্শ নিতে, কফিনটাকে একটু ছুঁয়ে দিতে কি প্রাণান্ত চেষ্টাই না তারা করেছেন। কেউ পেরেছেন, কেউবা পারেননি। মরহুমের নিজ এলাকা হেমু হাউদপাড়া সহ আশপাশের এলাকার মানুষ কাঁদছে নীরবে, তারা স্তব্ধ প্রিয় নেতার অকাল প্রয়াণে। হরিপুরের মানুষের কাছে তিনি সততা ও স্বচ্ছতার প্রতীক। তাদের মতে একজন সৎ আদর্শবান নেতা নির্দিষ্ট কোনো দলের হয় না, তিনি সকলের শ্রদ্ধেয়। সর্বস্তরের মানুষ যেন ভাগাভাগি করে নিতে চাইছেন তার পরিবারের পাথরচাপা কষ্টটা।
জানা গেছে, শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি হওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করে তার করোনা পজেটিভ দেখা দেওয়ায় তাকে অন্যত্র চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে তিনি উন্নত চিকিৎসার জন্য সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (আইসিইউ) দির্ঘ চিকিৎসা নেওয়ার পর (১৯ আগস্ট) বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৪৮ বছর।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান আহমদ, জৈন্তাপর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাকিম চৌধুরী, হরিপুর বাজার মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতি ইউসুফ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক এ.বি.এম জাকারিয়া, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, সিলেট জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম শাহপরাণ, সিলেট জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, তামাবিল চুনাপাথর আমদানী কারক গ্রুপের যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশীদ, উপজেলা আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদ প্রমুখ বক্তারা সকলেই ফারুক আহমদের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানান।
মরহুমের ছোট ভাই নিজাম উদ্দিন উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমার ভাই আমার বাবা সমতুল্য। তিনি রাজনীতি ও ১৭ পরগনার বিচার শালিসে বিভিন্ন সময় আংশ গ্রহন করতেন। উনার অনেক ভুল-ত্রুটি থাকতে পারে। যদি তিনি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তাহলে আপনারা আল্লাহর ওয়াস্তে তা মাফ করে দেবেন। নিজাম তার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনার জন্য উপস্থিত জনতার কাছে দোয়া চান। তিনি যখন সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন, তখন অনেক মানুষকে কাঁদতে দেখা যায়।
Related News
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে গোলাপগঞ্জে বিক্ষোভ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে চলমান শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেটেরRead More
সিলেট-তামাবিল সড়কে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যুRead More



Comments are Closed