Main Menu

সিলেটে করোনায় আরো ১২ জনের মৃত্যু, শনাক্ত ২০০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলার ৮ জন, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের ১ জন করে এবং ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০০ জনের। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১০৬ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারে ৪৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৪১ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৭ হাজার ২ শত ৫৫ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৯ শত জন, হবিগঞ্জে ৬ হাজার ১ শত ৩১ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৪ শত ৪৪ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ৩ শত ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে মোট প্রাণহানি হয়েছে ৯৭২ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৭০৮ জন, সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারে ৭০ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৮৩ জনের মৃত্যু হয় করোনায়।

অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩৪২ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯ জন।

Share





Related News

Comments are Closed