করোনায় মারা গেলেন এনইইউবি’র সাবেক শিক্ষার্থী মরিয়ম জান্নাত
বৈশাখী নিউজ ডেস্ক: করোনার ভয়াল ছোবলে অন্তঃসত্ত্বা অবস্থায় মারা গেলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ১ম ব্যাচের শিক্ষার্থী ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের ১ম প্রেসিডেন্ট মরিয়ম জান্নাত।
শুক্রবার (২০ আগস্ট) ভোর পৌনে ৬টায় ঢাকার বেসরকারি একটি হাসপাতালে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন।
মরিয়ম জান্নাত ইউসিবি ব্যাংকের সুবিদবাজার শাখায় কর্মরত থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হন। ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় সিলেটে এমন করোনা রোগীদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে প্রায় ১০ দিন চিকিৎসা নেয়ার পর আজ ভোরে তিনি মুত্যুবরণ করেন। মুত্যুকালে তার বয়স হয়েছিলো ২৯ বছর।
বড়লেখা উপজেলার মুড়িরগুল গ্রামের মো. গিয়াস উদ্দিন ও কায়সরা বেগমের দুই মেয়ে ও একছেলের মধ্যে সবার বড় ছিলেন মরিয়ম জান্নাত।
তার লাশ সিলেট ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দুইদিন পর তার স্বামী তানভির আহমদ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর তার জানাজা ও দাফনের কাজ সম্পন্ন করা হবে।
মরিয়ম জান্নাতের মুত্যুতে শোক প্রকাশ করেছেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উপদেষ্টা তানভির আহমদ চৌধুরী, রেজিস্ট্রার শাহজাদা আল সাদিক। ক্লাবের সাবেক সভাপতি আবু বকর আল আমিন, সাধারণ সম্পাদক নাকিব চৌধুরী, ক্লাবের বর্তমান সভাপতি মুহাইমিন বকস অলি ও সাধারণ সম্পাদক অপর্না ভৌমিক সহ ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের সাবেক এবং বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক ও সাধারণ শিক্ষার্থীরা।
শোক বার্তায় তারা মরিয়ম জান্নাতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed