Main Menu

সিলেটে পাজেরো জিপ-মোটর সাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর মুছারগাঁও এলাকায় পাজেরো জিপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজীব (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত রাজিব দক্ষিণ সুরমার বলদী গ্রামের ইউসুফ মিয়ার পুত্র। এ ঘটনায় একই গ্রামের মৃত মাসুক মিয়ার পুত্র শামসুক হক রুবেল নামের আরেক যুবক আহত হয়েছে।

এসএমপি’র মিডিয়া সেল থেকে জানানো হয়, শুক্রবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ বাঁধলে তারা দু’জন আহত হন। তাদের ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাজীবকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed