বিশ্বনাথে সরকারি রাস্তায় বাড়ির গেইট নির্মাণের অভিযোগ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সরকারি রাস্তার ওপর বাড়ির গেইট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ এনে যুক্তরাজ্য প্রবাসী উপজেলার সদুরগাঁও গ্রামের মো. এম আলী গত মঙ্গলবার (১৭ আগষ্ট) উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর প্রবাস থেকে অভিযোগ করেছেন।
প্রবাসী অভিযোগে উল্লেখ করেন, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সদুরগাঁও গ্রামের ভিতরের রাস্তা সরকারি অর্থায়নে আরসিসি ঢালাই করা হয়। উক্ত রাস্তার সম্মুখভাগে (কালিগঞ্জ বাজার হতে মনাইকান্দি রাস্তার সংযোগ রাস্তা) প্রভাবশালী আব্দুর রহিম সদুরগাঁও গ্রামের কাউকে তোয়াক্কা না করে নিজ নামে গেইট নির্মাণ করছেন।
এব্যাপারে অভিযুক্ত আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার সুমন চন্দ্র দাসের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed