তিন উপজেলা প্রেসক্লাবের সঙ্গে সিলেট জেলা প্রেসক্লাবের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ জকিগঞ্জ, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
প্রেসক্লাবগুলোর সঙ্গে জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পর্ক উন্নয়ন নিয়ে ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময়সভায় বক্তব্য রাখেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান।
উপজেলা পর্যায়ের এই তিন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ জেলা পর্যায়ের সাংবাদিকদের সংগঠন থেকে প্রথমবারের মতো এই সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেওয়ায় সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তারা আশা প্রকাশ করেন, এই সম্পর্কের ফলে জেলা-উপজেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীরা যেমন পরস্পরের আরো কাছাকাছি আসবেন, তেমনি যৌথ প্রচেষ্টায় সিলেটের সাংবাদিকতার নন্দিত ধারা আরো বেগবান হবে।
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed